- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পুলিশের ভয়ে বৃদ্ধের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে পুলিশের ভয়ে পালাতে গিয়ে সোনা মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রাম সংলগ্ন তেলীহাওরে  এ ঘটনা ঘটে। সোনা মিয়া ইউনিয়নের রাউলী গ্রামের মৃত সাজিদ আলীর পূত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোনা মিয়া একটি মামলার আসামী হওয়ায় গত কদিন ধরে তার আত্মীয় বারগোপী গ্রামের শমসের আলীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে ভিন্ন ঘটনায়      গ্রামে পুলিশ আসলে গ্রেফতার হওয়ার ভয়ে দৌড়ে পালাতে গিয়ে হাওরের খাড়ায় হুছট খেয়ে পড়ে ঘটনাস্থলেই সোনা মিয়ার মৃত্যু হয়।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, রাতে থানার কোন পুলিশ বারগোপী গ্রামে যায়নি। তাকে পুলিশের ভয় দেখানো হয়েছে বলে শুনেছি। সোনা মিয়ার লাশ ময়না তদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • [১]