- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পূজাকে সামনে রেখে মাদক ব্যবসায়িরা তৎপর

ছাতক প্রতিনিধি
ছাতকে শারদীয় উৎসবকে সামনে রেখে চোরাচালান ও মাদক ব্যবসায়িরা তৎপর হয়ে উঠেছে। শহরের আনাচে-কানাচে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ। সন্ধ্যা হলেই বেপরোয়া হয়ে উঠে মদ বিক্রেতা ও মাদক সেবীরা। শহরের অন্তত ১০-১৫টি পয়েন্টে অবাধে চলছে মদ বিক্রি। সন্ধ্যার পরে মাতালদের কবলে পড়ে সাধারণ মানুষ বিব্রত বোধ করতেও দেখা গেছে।
শহরের বেশকিছু জনবহুল স্থানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লাইন ধরে ভারতীয় মদ বিক্রি করতে দেখা গেছে। থানা পুলিশ মাঝে-মধ্যে অভিযান চালালেও মদ বিক্রি বন্ধ করা যাচ্ছে না। শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি রোডের সরকারি মদের দোকান প্রায়  
এক বছর আগে বন্ধ হয়ে গেলেও মাতালদের উৎপাত একটুও কমেনি। এসব মদ বিক্রেতার পেছনে প্রভাবশালীরাও জড়িত রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন।
স্থানীয় একাধিক মানুষ জানিয়েছেন, শহরের তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়, সুরমা নদীর পাড় ফরেষ্ট ঘাট, পাবলিক খেলার মাঠ, মাছ বাজার, কানাখালী, চাঁদনীঘাট এলাকা, শহীদ মিনারের পেছনে, মিনি মাকেট, গনেশপুর, সিমেন্ট কারখানার ৪ নং এলাকা, ইসলামপুর, কালারুকা বাজারসহ অন্তত ১৫টি স্পটে ভারতীয় মদ বিক্রি হচ্ছে দেদারসে। এ ছাড়া সীমান্ত পথে প্রতিদিনই ভারতীয় মদের ছোট-বড় চালান কালারুকা ও ছাতক বাজার হয়ে বিভিন্ন অঞ্চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

  • [১]