ছাতক প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন শাখার নির্বাচিত সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টচার্য্য। গত ৩ ফেব্রুয়ারী দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্যকে সভাপতি ও রবীন্দ্র কুমার দাসকে সাধারণ সম্পাদক ও কৃপেশ চন্দকে সাংগঠনিক করে উপজেলা পূজা উদযাপন
পরিষদের নতুন কমিটি ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নৃপেশ তালুকদার নানু।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, অধ্যাপক হরিদাস রায়, সুকেশ রঞ্জন পাল, নেপাল চন্দ্র পাল, অধ্যাপক মনি শংকর ভৌমিক, যুগ্ম সম্পাদক ধীরাজ কুমার দাস, সাংবাদিক বিজয় রায়, কোষাধ্যক্ষ সুষেন কুমার দে, সহ-কোষাধ্যক্ষ কেশব পাল, সহ-সাংগঠনিক সম্পাদক রঞ্জিত চৌধুরী কংকু, দপ্তর সম্পাদক শিক্ষক দুলন তরফদার, প্রচার সম্পাদক পংকজ চৌধুরী, গণসংযোগ সম্পাদক বাবুল রায়, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুবীর নাগ ভাস্কর, সাংস্কৃতিক সম্পাদক শিমুল দত্ত ময়না, সমাজকল্যাণ সম্পাদক উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, আইন বিষয়ক সম্পাদক গোপাল রঞ্জন দেব, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক আশীষ আচার্য্য, মহিলা সম্পাদিকা শিখা রানী দে, পূজা সম্পাদক বাবুল চৌধুরী, সহ-পূজা সম্পাদক কালীদাস পোদ্দার, কার্যনির্বাহী সদস্য ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, শরদিন্দু রায়, রামেন্দ্র সিংহ, মিরেন্দ্র কুমার দাস, ক্ষিতিশ রঞ্জন দাস, সুধাংশু চন্দ, আশুতোষ দেবনাথ, কৃপেশ চন্দ্র দাস, ডাঃ রাখেশ চন্দ্র দাস, নিখিল রঞ্জন বৈদ্য, রাখাল চন্দ্র দেব, মিলন লাল ধর (মেম্বার), তাপস কান্তি দত্ত চম্পু, রজত কান্তি দেবনাথ, নিমাই রায়, নান্টু বর্ধন, রাজন কুমার দাস, রঞ্জন কুমার দাস, টুটুল দেবনাথ, বিপব সামন্ত, দিগেশ রঞ্জন দাস, মন্তোষ দাস, বাবলা দাস, বিশ্বজিৎ ঘোষ, নিখিলেশ দেবনাথ, জয়ন্ত বৈদ্য, সিন্টু কুমার দাস।