ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে পৃথক সংঘর্ষে মহিলাসহ অন্তত ৪৫ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৭ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার বিকেলে চরমহলা ইউনিয়নের চানপুর গ্রামে ও শুক্রবার সন্ধ্যায় কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চরমহলা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও একই গ্রামের সাবেক মেম্বার মৃত আরশ আলীর পুত্র ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনের মধ্যে নির্বাচনী বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে গ্রামের রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষের লোকজন আনোয়ার হোসেনকে মারপিট করে। এ ঘটনার জের ধরে আব্দুর রশিদ ও আনোয়ার হোসেন পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ২৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত আনোয়ার হোসেন(২২), সৈয়দুন নেছা(৬০), আজমল হোসেন(২৮), সানোয়ার হোসেন(২৭), আব্দুল হাকিম(৪৭), নাজমুল হক(২৫) ও ইহসান(১৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের মধ্যে নাজিম উদ্দিন(৩৫), আলিম উদ্দিন(৩৩), আলী হোসেন(৩০), রমিজ উদ্দিন(৬০), মোজাহিদ উদ্দিন(৩৮), ইকবাল হোসেন(২২), নাদিরা
বেগম(৩৩), শাহীনা বেগম(৩৫), নজরুল হক(৩০), দুলন মিয়া(১৬), জাহিদুল হক(১৮), আব্দুল মুকিত(৩৭), আয়েশা বেগম(৫০) ও কামরুজ্জামান(১৫) কে কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় কালারুকা ইউনিয়নের কালারুকা-লামাপাড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে ছাতক হাসপাতালে।
জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র চমক আলী ও মৃত আলকাছ আলীর পুত্র আরশ আলীর মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সন্ধায় চমক আলী ও আরশ আলীর মধ্যে কথা কাটা-কাটি ও হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষদ্বয়ের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে আহত আনোয়ারা বেগম(৪০), হারিছ আলী(৫০), হাছান আলী(৩০), সুয়েব আহমদ(২৮), নজরুল ইসলাম(২২), সামছ উদ্দিন(২৪), আরব আলী(৪৫), সামছুন্নাহার(৫০)সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তিও চিকিৎসা প্রদান করা হয়েছে।
অপর দিকে পৌর শহরের মংগলপাড়া গ্রামের আতাই মিয়ার পুত্র নজরুল (২২) ও আলিম(২৫)কে মঙ্গলবার রাতে কুপিয়ে গুরুতর আহত করেছে চরেরবন্দ গ্রামের প্রতিপক্ষরা। আহত দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।