- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পেপার মিল মিনি মার্কেটে চুরি

ছাতক প্রতিনিধি
ছাতক পেপার মিল মিনি মার্কেটের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে পেপারমিল মিনি মার্কেটের ওমর চন্দ্র দাসের মালিকানাধীন ওমর এন্ড ব্রাদার্সে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, দোকান ঘরের পিছনের ভেন্টিলেটার ভেঙ্গে চুরেরা প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিং এবং ফ্লেক্সিলোডের ১১টি মোবাইলসহ দেড় লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে রবিার ছাতক থানায় একটি জিডি করেছেন ওমর দাস। থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • [১]