- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পোনা মাছ ও নিষিদ্ধ থাই মাগুর আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে মৎস্য বিভাগের অভিযানে ছাতক মাছ বাজার থেকে পানিসহ ৯০কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ ও ৮০কেজি নিষিদ্ধ থাই মাগুর আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম অভিযান চালিয়ে  
এসব পোনা মাছ ও থাই মাগুর আটক করেন। পরে আটককৃত পোনা মাছ উপস্থিত জনসাধারণের উপস্থিতিতে সুরমা নদীতে অবমুক্ত করা হয়।

  • [১]