- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পৌরসভার ট্যাক্স আরোপের প্রতিবাদে শ্রমিকদের সমাবেশ

স্টাফ রিপোর্টার
ছাতক পৌরসভা কর্তৃক অটো টেম্পু,অটো রিকশাা,লেগুনা,বেবী টেক্সি ও মিশুক যানবাহনে ট্যাক্স আরোপের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন যানবাহনের শ্রমিকরা। সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে  
পড়েন যাত্রীরা।
সোমবার দুপুরে জেলা বাস চালক, শ্রমিক ইউনিয়ন, ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে গবিন্দগঞ্জ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন।
অট্রো টেম্পু শ্রমিক ইউনিয়ন জেলা শাখার উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বাস চালক সমিতির সভাপতি শাহার মিয়া। সমাবেশে আরো বক্তব্য রাখেন অট্রো টেম্পু সমিতির সভাপতি আপ্তাব উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সাধারণ সম্পাদক ইজাদুর রহমান ইজ্জাই, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন, সংগঠনের জেলা অটো টেম্পুর কোষাধ্যক্ষ সোহেল আহমদ,সদস্য সালাউদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন,‘ছাতক পৌরসভা  অটোটেম্পু, অটোরিকশা, লেগুনা, বেবীটেক্সি ও মিশুক যানবাহনে অবৈধভাবে ট্যাক্স আরোপ করেছেন। এই ট্যাক্স আরোপ প্রত্যাহার করা না হলে আগামীতে জেলার প্রতিটি সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হবে।

  • [১]