- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পৌরসভার মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডের উন্নয়ন বিষয়ক ও চলতি মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে এক মত বিনিময় সভা রোববার সকালে দক্ষিণ বাগবাড়ী (লেবারপাড়া)মহলায় অনুষ্ঠিত হয়েছে।
এলাকার মুরব্বী আফতাব আলীর সভাপতিত্বে ও অমিত চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর আছাব আলী।
বক্তব্য রাখেন, আরব আলী, নেছার আহমদ, সানুর আলী, কাউছার আহমদ, ব্রজেন্দ্র চন্দ্র দাস, তনু রায়, প্রবীর ঠাকুর, মিরাজুল ইসলাম বতাই আরজক আলী, মাহমুদ আলী, শাহজাহান মিয়া, আবু ইউসিুফ রায়হান, কদ্দুছ মিয়া, এনামুল হাসান ইমরুল, প্রবীর দাস, দেব দাস প্রমুখ।

  • [১]