- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পৌর মেয়রর উন্নয়ন কাজ পরিদর্শন

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী শনিবার সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়ারাই-ইসলাপুর এলাকার প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পাকা সড়ক পরিদর্শন করেছেন।
এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, ২নং ওয়ার্ড কাউন্সিলর সুদীপ দে, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, কল্যাণব্রত দাসসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • [১]