- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রতিপক্ষের বসতঘরে হামলা ও ভাংচুর

ছাতক প্রতিনিধি
ছাতকে পূর্ব বিরোধের জের ধরে হামলা করে প্রতিপক্ষের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামের মৃত আশক আলীর পুত্র আল আমিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটানায় শনিবার আল আমিন বাদী হয়ে একই গ্রামের সাজুর আলী,   
শামীম মিয়া, নিজাম উদ্দিন, জালাল মিয়া, আলী হোসেন ও মজনু মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা য়ায়, আল আমিনের সাথে সাজুর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আল আমিনের বসত ঘরে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা ৫ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১লক্ষ টাকা ও আরো ৪০হাজার টাকা মুল্যের মালামাল ছিনিয়ে নেয় ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বসত ঘরে হামলা ও ভাংচুর করা অনাকাংখিত।
শনিবার দুপুরে ছাতক থানার এসআই কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • [১]