- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ৫

ছাতক প্রতিনিধি
ছাতকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে সদর ইউনিয়নের তিররাই গ্রামে। এ ঘটনায় বৃহস্পতিবার গ্রামের হারিছ আলীর পুত্র আহত ছালিক মিয়া বাদী হয়ে রমজান আলী, আছকন্দর আলী, কলমদর আলী ও লোকমান মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ থেকে জানা যায়, একই বাড়ির বাসিন্দা মৃত রাশিদ আলীর পুত্র রমজান আলীর সাথে ছালিক মিয়ার পারিবারিক বিরোধ ছিল ।
হামলায় গুরুতর আহত ছালিক মিয়ার দুবাই প্রবাসী ভাই মোহাম্মদ আলী(৩৩) ও প্রবাসীর স্ত্রী পারভিন বেগম(২৮) এবং মা শিশুনারা বেগম(৬০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে। আহত জাহানারা বেগম (২৫) ও ছালিক মিয়া (২৮) কে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার বিকেলে ছাতক থানার এএসআই আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • [১]