ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তোফায়েল আহমদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের আব্দুল মন্নানের পুত্র। এ ঘটনায় একই গ্রামের কালা মিয়ার পুত্র হামলাকারী রহিম উদ্দিনকে আটক করেছে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। রহিম উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে তোফায়েল আহমদের বিরোধ চলে আসছিল। সকালে বাড়ি থেকে বের হলে রহিম উদ্দিন ধারালো অস্ত্র নিয়ে তোফায়েল আহমদের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।