- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রতিপক্ষের হামলায় শিশুসহ আহত ৩

ছাতক প্রতিনিধি
ছাতকে মানসিক প্রতিবন্দ্বী ষোড়শীকে ধর্ষণের ঘটনায় দায়েরী অভিযোগ তুলে না নেয়ায় আসামীর স্বজনদের হামলার শিকার হয়েছে বাদীর পরিবারের লোকজন। ধর্ষনের অভিযোগ থানা থেকে তুলে না নেয়ায় প্রতিপক্ষরা হামলা চালিয়ে বাদীর দু’শিশু পুত্র ও ভাইকে আহত করে। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালীপুর গ্রামে। এ ঘটনায় সন্ধ্যায় ছাতক    থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ থেকে জানা যায়, কিছুদিন পূর্বে একই গ্রামের আব্দুর রহিমের পুত্র মুজেফর আলী দ্বারা মানষিক প্রতিবন্ধী ষোড়শী কন্যা ধর্ষিত হয়েছে মর্মে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন ধর্ষিতার মা। আসামী পক্ষের লোকজন ধর্ষণের এ অভিযোগ তুলে নিতে বার বার চাপ সৃষ্টি করে আসছে বাদীনীকে। অভিযোগ তুলে না নেয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে পরিকল্পিতভাবে তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করে। ছাতক থানার ওসি আশেক সোজা মামুন অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন।
 

  • [১]