ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত উপজেলা যুবলীগের সহ সভাপতি লায়েক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) মরহুমের জানাজা শেষে পঞ্চাইতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুম মো. লায়েক মিয়ার নামাজে জানাজার পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মাঈনুল জাকির, মাওলানা ফজলুর রহমান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান কুটি মিয়া, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, স্থানীয় নিজাম উদ্দিন, সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, মরহুমের ভাই রুমন আহমদ প্রমুখ। জানাজা শুরুর আগ থেকেই শহরের শেখ রাসেল মিনি স্টেড়িয়াম কানায়—কানায় পরিপূর্ণ হয়ে উঠে। এক পর্যায়ে মাঠ থেকে প্রধান সড়কে মুসল্লীরা যানাজায় অংশ নিলে কয়েক মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যানাজায় ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের পেসিডেন্ট আহমদ শাখায়াত সেলিম চৌধুরী, ব্যবসায়ী সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী সহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম—ওলামা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের হাজার—হাজার জনতা মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন মরহুমের স্বজন হাফিজ সুমিম ফারাবী।