- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ৫

ছাতক প্রতিনিধি
ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার বিকেলে শহরের শহীদ মিনার চত্ত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ওয়াহিদুল ইসলাম ও একই গ্রামের সামছুল ইসলাম পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিবার বিকেলে সামছুল ইসলাম পক্ষের লোকজন স্থানীয় একটি  কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে শহরের শহীদ মিনার চত্ত্বর এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত রাজারগাঁও গ্রামের হাজী আব্দুর রকিবের পুত্র সামছুল ইসলাম (৩৯) ও আব্দুল মজিবের পুত্র আব্দুল হামিদ (৩২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাফিজ মাও. মাসুক মিয়াসহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

  • [১]