- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ছাতক প্রতিনিধি
ছাতকে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয়রা বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আমেরতল গ্রামের জালাল উদ্দিন ও ইউপি চেয়ারম্যান বিলাল আহমদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন বিকেলে আমেরতল গ্রামের আজমান আলীর বাড়িতে একটি বৈঠক  শেষে বাড়ি ফিরছিলেন জালাল উদ্দিন ও নুর উদ্দিন। ছাতক-জাউয়া সড়কে আমেরতল মসজিদের কাছে পৌছা মাত্র একটি সিএনজি যোগে আসা সশস্ত্র কতিপয় ব্যক্তি তাদের উপর হামলা চালায়। হামলায় আহত নুর উদ্দিন (৩৫), জালাল উদ্দিন (৫৫) ও আতিক হাসান(২২)কে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে। এর মধ্যে নুর উদ্দিনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

  • [১]