- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ছাতক প্রতিনিধি
ছাতকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পানি নিস্কাশন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের কাঁচা মিয়ার পুত্র লিলু মিয়ার সাথে একই গ্রামের শফিক আলীর পুত্র আমিন উদ্দিনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আমিন উদ্দিনের বসতঘরে হামলা ও ভাংচুর চালায়। এসময় তাদের হামলায়   গৃহকর্তা আমিন উদ্দিন(২৮), তার পিতা শফিক আলী(৫০) ও মাতা সিরিয়া বেগম(৪২) আহত হন। আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের এএসআই মাহবুবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • [১]