- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রতিবন্ধি শিশুর রহস্যজনক মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে সুলতান আহমদ (১২) নামে এক প্রতিবন্ধি শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার বিকেলে থানা পুলিশ ওই শিশুটির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের বাউবুগলি গ্রামের আব্দুল হকের পুত্র।
জানা যায়, নিহত প্রতিবন্ধি শিশু সুলতান সোমবার সকালে তার নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করে। ওই সময়ে মা রুবিনা বেগম বাড়ীতে ছিলেন না। খবর পেয়ে সুলতানের মা     বাড়িতে এসে পুত্রের মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। পুত্রের আকষ্মিক মৃত্যুকে তিনি মেনে নিতে না পেরে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। থানার ওসি অতিকুর রহমান জানান, ময়না তদন্ত রিপোর্ট পেলে শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 

  • [১]