ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্নালংকারসহ সাড়ে ৮ লাখ টাকা মুল্যের মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার ভোর রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুস সবুরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, ভোর রাতে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুস সবুর লাল মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা গেটের তালা ও দরজা ভেঙ্গে লুটতরাজ চালায়। ডাকাতরা নগদ ৩০ হাজার টাকা, ১৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ সাড়ে ৮ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় গৃহবধূ হেনা বেগম (২৫) আহত হয়। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেন প্রবাসীর ভাই মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।