- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
ছাতক প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রেলওয়ে মাঠে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল। প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় ছিল প্রাণি সম্পদ ও ডেয়রী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
প্রাণি সম্পদ কার্যালয়ের এলএফএ সানাউল হক সাজুর পরিচালনায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইব্রাহিম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত প্রাণির বাজার সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালনে কৌশল, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, উন্নত জাতের পশু পালনসহ নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে পৌরসভা সহ উপজেলার ১৩টি ইউনিয়য়ের খামারীরা পৃথক স্টল বসায়। স্টল গুলোতে গৃহপালিত গরু, ছাগল, হাস-মুরগী, কবুতর, ঘোড়াসহ বিভিন্ন প্রজাতির গবাদি পশু নিয়ে আসেন খামারীরা। বিকেলে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে ১৫ জন খামারীকে পুরস্কার প্রদান করা হয়।
প্রাণি সম্পদ প্রদর্শনীতে ভেটেনারী সার্জন ডা. শায়খাত হোসেন, প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. সুমন আচার্য্য, উপজেলা ডেয়রী এসোশিয়েশনের সভাপতি ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, খামারী কামরুল হাসান সবুজ, মানিক মিয়াসহ ডেয়রী এসোশিয়েশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]