- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

ছাতক প্রতিনিধি
ছাতক অনার্স-ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে কলেজের ৫৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে আনুষ্ঠাকিভাবে সনদপত্র বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে গত বুধবার   ও বৃহস্পতিবার দু’ দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ছাতক অনার্স-ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং অধ্যাপক আলমগীর হোসেন ও অধ্যাপক পঙ্কজ কুমার সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সনদপত্র বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শামছুল ইসলাম তালুকদার, অধ্যাপক বাকির হোসেন হাওলাদার, অধ্যাপক ফখর উদ্দিন স্বপন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের ফারুক মিয়া, সেরুজ্জামান প্রমুখ।
সভা শেষে প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীদের হাতে কোর্স সমাপনী সনদপত্র তোলে দেয়া হয়।

  • [১]