- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে প্রিজাইডিং অফিসারসহ ১৭ জনের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং অফিসার ও বিজয়ী চেয়ারম্যানসহ ১৭জনের বিরুদ্ধে সুনামগঞ্জ নির্বাচনী ট্রাইব্যুনাল ও সিনিয়র সহকারী জজ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। পক্ষপাতমুলক আচরণ ও ইচ্ছাকৃতভাবে নৌকার ভোট বাতিল করা, ফলাফল সংক্রান্ত ‘ঞ’ ফরম অসমাপ্ত ও ফলাফল প্রকাশে গোপনীয়তা এবং তড়িঘড়ি করে ভোট কেন্দ্র ত্যাগ করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পিটিশন মামলা দায়ের করেন আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম। বুধবার বিজয়ী চেয়ারম্যান মুরাদ হোসেন(আ.লীগ বিদ্রোহী), চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম(জাপা),  
 এনামুল হক(বিএনপি), বশির আহমদ(আ.লীগ বিদ্রোহী), আল আমিন(স্বতন্ত্র), জাহাঙ্গির আলম(স্বতন্ত্র), রেজা মিয়া তালুকদার(আ.লীগ বিদ্রোহী), জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার প্রভাষক আব্দুল আহাদ, সহকারী প্রিজাইডিং অফিসার সহকারী শিক্ষক শরিফ মিয়া, সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগম, সহকারী প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষক আব্দুল মোমিন, সহকারী প্রিজাইডিং অফিসার সহকারী শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষক সাদ উলাহ, সহকারী প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষিকা দিলবাহার বেগম, সহকারী প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষিকা অর্পনা মলিক, সহকারী প্রিজাইডিং অফিসার সিনিয়র শিক্ষিকা শিরিন সুলতানা ও সহকারী প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষিকা ফাতেমা বেগমের বিরুদ্ধে এ পিটিশন মামলা দায়ের করা হয়। অভিযোগ থেকে জানা যায়, জাউয়া ইউনিয়নের ১৪টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে সুষ্ট ও শান্তিপূর্নভাবে নির্বাচনী নিয়ম-নীতি অনুসরন করে ভোট গ্রহন, গননা ও ফলাফল প্রকাশ করা হয়েছে যা। কিন্তু জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গননা ও ফল প্রকাশে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা ছল-চাতুরীর আশ্রয় নিয়েছেন। আ.লীগ বিদ্রোহী প্রার্থী মুরাদ হোসেনকে বিজয়ী করার লক্ষে প্রিজাইডিং কর্মকর্তারা নৌকা প্রতীকের সীলযুক্ত ৩৫০টি ভোট অপ্রত্যাশিতভাবে বাতিল করে দেন। ফলে কর্মকর্তাদের সাথে আঁতাতকারী মুরাদ হোসেনকে মাত্র ৬২ভোটে বিজয়ী দেখিয়ে ফলাফল বিবরনী ‘ঞ’ অপূরণ রেখে কেন্দ্র ত্যাগ করেন নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তারা। ইউনিয়নের ১৪টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে মোট বাতিলকৃত ভোটের সংখ্যা ২৯৩টি। শুধু জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান পদে ভোট বাতিলের সংখ্যা দেখানো হয়েছে ৩৭৯টি। এর মধ্যে নৌকায় সীলযুক্ত ভোটের সংখ্যা ৩৫০টি।

  • [১]