- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ফোরষ্ট্রোকের কর ধার্য্য নিয়ে নিষ্ফল বৈঠক

ছাতক প্রতিনিধি
ছাতকে অটোটেম্পু-অটোরিক্সার উপর পৌরসভা কর্তৃক ধার্য্য করা পৌর কর নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে নুতন কোন সিদ্ধান্ত ছাড়াই অমিমাংসিতভাবে বৈঠক সমাপ্ত হয়। তবে সমাধানের ক্ষেত্রে কিছু সময় চেয়ে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের দায়িত্বশীলরা বৈঠক ত্যাগ করেন। বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দ মিমাংশিত কিছু বিষয়ে পুনরাবৃত্তি করায় বিব্রতবোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। বৈঠকে আলোচনা চলার এক পর্যায়ে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের গোবিন্দগঞ্জ শাখার নেতৃবৃন্দ পৌর কর না দেয়ার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আকারে জারিকৃত আইন অনুযায়ি পৌরসভার স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা বললেন। বৈঠকে সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালকদার, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, অর্থ সম্পাদক বিজয় রায়, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, নওশাদ মিয়া, ধন মিয়া, সুদীপ দে, আছাব মিয়া, অটোটেম্পু-অটোরিক্সা গোবিন্দগঞ্জ শাখার সভাপতি আফতাব উদ্দিন, সাধারন সম্পাদক ইজ্জাদ মিয়া, ছাতক শাখার সভাপতি বুরহান উদ্দিন, সাধারন সম্পাদক ইমাদ উদ্দিন, শিববাড়ি শাখার সাধারন সম্পাদক জলাল মিয়া ও সাবেক সাধারন সম্পাদক রজব আলী উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান এবং ওসি আশেক সুজা মামুন অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিকদের ডাকা আজ রবিবারের অবরোধ পরিবর্তন করতে এবং অন্যান্য গাড়ি চলাচলে ব্যাঘাত সৃষ্টি না করতে শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

  • [১]