- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ফোরস্ট্রোক স্ট্যান্ডের উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেছেন,‘ছাতক পৌরসভাকে অত্যাধুনিক মডেল শহরে রূপান্তরিত করতে বহুবিধ পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ার পরিকল্পনা একটি অন্যতম পদক্ষেপ।’ রবিবার বিকেলে অটোটেম্পু-অটোরিক্সার নতুন স্ট্যান্ড আনুষ্ঠানিক উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভুমি) শেখ হাফিজুর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, প্যানেল মেয়র তাপস   চৌধুরী, পৌর সচিব মাহমুদ আলম মামুন, প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, লাফার্জ কর্মকর্তা শেখ আবুল কালাম, মোহাম্মদ উল্লাহ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, নুর উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, ধন মিয়া, আছাব মিয়া, পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা এমদাদুল হক, কর আদায়কারী জামাল উদ্দিন, কল্যানণ ব্রত দাস, রতন দে, শহিদুল হক মোল্লা, অজিত দাস, আসাদুজ্জামান রতন, ফজলুর রহমান, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদার, জাহাঙ্গির আলম তারেক, শরীফ আহমদ, ছালেক মিয়া, শাহীন আহমদ, ছাতক অটোটেম্পু-অটোরিক্সা ষ্ট্যান্ড সভাপতি বোরহান উদ্দিন, সহ-সভাপতি আজমুল আলী, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক সোয়েব মিয়া, অর্থ সম্পাদক শুকুর আলী, সদস্য আব্দুর রহিম, শিববাড়ী স্ট্যান্ডের সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন, সাধারষ সম্পাদক জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাদশাসহ পৌর কর্মকর্তা-কর্মচারী ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।  

  • [১]