- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ফ্রি খতনা ক্যাম্প

ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ফ্র্রি খতনা ক্যাম্প
অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি-করছখালী মদীনাতুল উলূম মহিলা মাদ্রাসায় প্রায় ৫০জন সুবিধা বঞ্চিত এতিম ও অসহায় শিশুদের ফ্রি এ খতনা করা হয়। মাদ্রাসার (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এ খতনা কার্যক্রমের উদ্বোধন করেন, আল্লামা আব্দুল হান্নান গনেশপুরী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শামসুল হক (ইউকে)’র পৃষ্ঠপোষকতায় সার্বিক তত্বাবধানে ছিলেন, ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী ও মাওলানা রায়হান উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে হাজী আমিনুল হক, মাওলানা নুরুল হক, মাওলানা শাহিন আহমদ, মাস্টার জামাল উদ্দিন, আনকার আলী, আইছ আলীসহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

  • [১]