ছাতক প্রতিনিধি
ছাতকে গ্লোবাল স্মাইল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের সোনরবাংলা ড্রাগ হাউসে ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা রিয়াজ উদ্দিন।
ঢাকা বারডেম হাসপাতালের ডা. মকবুল হোসেন, সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সামিরা খানম, ডা. এমএ কায়সার, ডা. আব্দুল হালিম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. পরাগ রায়, ইকবাল হোসেন ও ছাতক হাসপাতালের ডা. তোফায়েল আহমদ সনি ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান করবেন। বুধবার প্রথম দিনে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ব্যবস্থা পত্র দেয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে ট্রাস্টের চেয়ারম্যান কামাল উদ্দিন বিপ্লবসহ ট্রাস্টের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কুতুবুল আলম।