স্টাফ রিপোর্টার
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যানচলাচলে বিধিনিষেধ আরোপ ও জরুরি পরিসেবা ছাড়া সকল কার্মকান্ড বন্ধ। এতে খাদ্য সংকটে পড়েছেন দিনমজুর, শ্রমিকের পাশাপাশি মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত পরিবারের লোকজন। গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগের শিকার লোকজনের পাশে চাল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি। তবে সুনামগঞ্জের ছাতকে ব্যতিক্রমী খাদ্য সহায়তা নিয়ে মাঠে নেমেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী ( বকুল চৌধুরী)। ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় শাক সবজি বিতরণ করছেন তিনি। গত ২৬ মার্চ থেকে প্রতিদিনই বিভিন্ন জাতের শাক- সবজি বিতরণ করে যাচ্ছেন তিনি।
বিতরণকৃত শাক- সবজির মধ্যে রয়েছে- ডাটা, মুলা, পুঁই শাক, বাঁধা কপি, ডাটা, বেগুন, পাটশাক, খিরা ও নাগা মরিচ।
এ সকল খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হচ্ছে গ্রামে গ্রামে পাঠিয়ে। গ্রামের লোকজনের সারিবদ্ধভাবে এ সকল শাকসবজি গ্রহণ করছেন। অনেকেই চাল- ডাল দিলেও সুনামগঞ্জ জেলার কোথাও নিয়মিত শাকসবজি বিতরণ করছেন না কেউ। তাই করোনা দুর্যোগে বকুল চৌধুরীর ব্যতিক্রমী সহায়তা ঘরে আবদ্ধ কর্মহীন মানুষের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। তবে তিনি চাল, ডাল ও তেল বিতরণও করেছেন।
ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলব তাছলিমা জান্নাত কাকলী বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চৌধুরী পৌরসভার বিভিন্ন এলাকায় শাকসব্জি বিতরণ করছেন। এতে নি¤œ আয়ের ও দরিদ্র মানুষের উপকার হচ্ছে।
ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ঘরে ফ্রিজ নেই। যদিও তাদের প্রধান খাবার শাকসব্জি। পরিবহন বন্ধ থাকায় তারা বাাজরেও যেতে পারেন না। তাই চাল, ডাল ও তেলের সাথে সব্জি বিতরণ করছি গ্রামে গ্রামে।