ছাতক প্রতিনিধি
ছাতকে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে আমির আলী (২০) নামে এক বখাটেকে ৫মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ-পাপ্ত আমির আলী দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ভাদেপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে যাবার পথে উত্যক্ত করে আমির আলী। এ সময় স্থানীয় লোকজন বখাটে আমিরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। পরে দুপুর ২টায় পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।