ছাতক প্রতিনিধি
ছাতকে ইভটিজিং করার অপরাধে জরিয়ল মিয়া(৩০) নামের এক বখাটেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ মাসের কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান বখাটে জরিয়লকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দ-প্রাপ্ত জরিয়ল উপজেলার ইসলামপুর ইউনিয়নের মেলাপাড়া গ্রামের মৃত সবদর আলীর পুত্র।
জানা যায়, বেশ কয়েক দিন ধরে বিদ্যালয়গামী ছাত্রীদের আসা যাওয়ার পথে নানা ভাবে হয়রানী ও বাজে ইঙ্গিত-ঈশারা করতো বখাটে জরিয়ল।
রাস্তায় ছাত্রীদের পথ আগলে কু-প্রস্তাব দিয়ে প্রায়ই হয়রানী করতো সে। তার ভয়ে ৮ম শ্রেণির এক ছাত্রীসহ এলাকার বেশ ক’জন ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। সোমবার দুপুরে ছাতক থানায় অনুষ্ঠিত জঙ্গি-সন্ত্রাস ও নাশকতা বিরোধী সভায় জরিয়লের বখাটেপনার বিষয়টি আলোচনায় চলে আসে। সন্ধ্যায় এসআই কামাল অভিযান চালিয়ে মোল্লাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বখাটে জরিয়লকে গ্রেফতার করেন এবং রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।