- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দ. খুরমা

ছাতক প্রতিনিধি
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ (বালক) ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল ম্যাচে দক্ষিণ খুরমা ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) নোয়ারাই ইউনিয়ন বনাম দক্ষিণ খুরমা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত ফাইন্যাল ম্যাচ ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে ফলাফল নির্ধারন করা হয়। নোয়ারাই ইউনিয়ন ফুটবলদলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ খুরমা ফুটবল দল।
বুধবার সকালে টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। টুর্নামেন্টে ছাতক পৌরসভা ফুটবল দল সহ ১৩টি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টর প্রতিটি খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মোশাহিদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া প্রমুখ উপস্থিত ছলেন।
খেলা পরিচালনা করেন রেফারী সৈয়দ আহমদ লেচু, সহকারী আব্দুস সোবহান ও জুমলাদ মিয়া। ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক পাবেল আহমদ।

  • [১]