- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বদর দিবসের আলোচনা সভা

ছাতকে প্রতিনিধি
ছাতকে দারুল-ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট অনুমোদিত ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও জামে মসজিদ কেন্দ্রে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রের নাজিম কেডিএস এনামুল হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান ক্বারী নজরুলের ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্ধারীগাঁও জামে মসজিদের ইমাম, ক্বারী মাও. আলী আজাদ  তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রের প্রধান ক্বারী আব্দুস সবুর, আন্ধারীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. জিল্লুর রহমান, ইউপি সদস্য সুলতান মিয়া, ক্বারী আব্দুর রহমান, ক্বারী সেলিম উদ্দিন, ক্বারী সালাহ উদ্দিন, ক্বারী রমজান উদ্দিন, ক্বারী হাফিজ কামরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ক্বারী মাও. আলী আজাদ তালুকদার বলেন, বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ঈমানী পরীক্ষা। বদর যুদ্ধের মতো ইসলামী দিবসগুলো গুরুত্বের সাথে পালন করা প্রত্যক মুসলমানের ঈমানী দায়িত্ব।
সভাপতির বক্তব্যে কেডিএস এনামুল হোসেন বলেন, ইসলাম প্রতিষ্ঠায়  প্রথমই হল ঐতিহাসিক বদর যুদ্ধ। এ যুদ্ধ ছিল হক ও বাতিলের মধ্যে পার্থক্যর লড়াই। বদর যুদ্ধ থেকে প্রত্যক মুসলমানকে ত্যাগের শিক্ষা নিতে হবে।    

  • [১]