বিজয় রায়, ছাতক
ছাতকে মাটির কুঞ্জের বদৌলতে বদলে গেছে ভূমি অফিসের চিরাচরিত চিত্র। ভুমি সংক্রান্ত সেবার মান নিয়েও সন্তুষ্টি প্রকাশ করছেন এখানের ভুক্তভোগি শ’ শ’ ভুমি মালিক। একজন দায়িত্বশীর কর্মকর্তা চাইলে এবং সততা ও কর্তব্য নিষ্ঠাবান হলে যে কোন দপ্তরের সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়া সম্ভব। এমনই একজন কর্মকর্তা ছাতকের সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, যার আন্তরিকতা ও দায়িত্বপরায়ণ ভূমিকায় বদলে গেছে এখানের ভুমি অফিসের সার্বিক চিত্র। গত বছরের ২৯ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভুমি) হিসেবে এখানে যোগদান করেন শেখ হাফিজুর রহমান। যোগদানের পর থেকেই ভূমি সংক্রান্ত সেবার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা করে সফল হতে থাকেন এ কর্মকর্তা। ভূমি সেবাকে সহজ ও প্রত্যক্ষ করতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনার মধ্যে মাটির কুঞ্জ অন্যতম। মাটির কুঞ্জর মাধ্যমেই ভূমি অফিসের সার্বিক চিত্র পাল্টে দিয়ে তিনি স্থাপন করেন এক নজিরবিহীন দৃষ্টান্ত। যা শত বছরের ইতিহাসেও এখানের ভূমি মালিকরা প্রত্যক্ষ করতে পারেনি। ভুমি অফিসের বর্তমান সেবার মান নিয়ে ভুক্তভোগি ভুমি মালিকগণের মন্তব্য হল-সরকারী অফিসার চাইলে সবই সম্ভব। সরকারের ডিজিটিাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে তিনি লালন করে ভূমি সেবাকে ডিজিটালাইজ করতে কাজ করছেন এই কর্মকর্তা। অফিসের যাবতীয় নথিপত্র, ভলিয়মসহ কাগজপত্র বছরভিক্তিক রেক অনুসারে সাজানো হয়েছে। যাতে খুব সহজেই একজন ভূমি মালিকের যাবতীয় ও প্রয়োজনীয় কাগজপত্র বের করা সম্ভব হয়। ভূমি অফিসকে দালালমুক্ত ও হয়রানিমুক্ত রাখা এ কর্মকর্তার একটি বিশেষ পরিকল্পনা। ভূমি খাত থেকে রাজস্ব বৃদ্ধির নানা পরিকল্পনাও রয়েছে এ কর্মকর্তার। তবে সর্বক্ষেত্রে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার প্রয়োজনীতার কথাও বললেন তিনি। রাজনৈতিক সচেতন ও শিক্ষায় অগ্রসর এবং প্রবাসী অধ্যুষিত ছাতকের ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনে ও প্রকৃত ভুমি মালিকদের হয়রানী লাঘব করে ভূমি সেবাকে সার্বোজনীন করার ইচ্ছেও প্রকাশ করলেন তিনি। ভূমি সেবা সহজ করতে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে নিজ কক্ষে বসেই সরাসরি ভূমি মালিকদের সকল সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করেন তিনি। মাটিরকুঞ্জর পাশাপাশি ভুমি অফিসের পুরনো ও বিতর্কিতদের সরিয়ে গোটা অফিসই এখন কর্মচঞ্চল হয়ে উঠেছে। প্রতিটি কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব স্থানে নাম, পদবীসহ দায়িত্ব সংক্রান্ত বিষয়াদি লিপিবদ্ধ করা হয়েছে ডিজিটাল সাইনে। অফিসের বারান্দায় সাঁটানো রয়েছে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও গাইডলাইন। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এ কর্মকর্তা সদা সজাগ ।