- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন ব্যবসায়ীরা

ছাতক প্রতিনিধি
ছাতকে বানবাসি মানুষের পাশে দাড়াঁলেন কতিপয় তরুন ব্যবসায়ী। গত দু’দিন ধরে বন্যাকবলিত মানুষের মাঝে তারা ত্রান সামগ্রি বিতরণ করে যাচ্ছেন। আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী সদ্য প্রয়াত শাহীন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শহরের বাগবাড়ী এলাকার বিশিষ্ট তরুন ব্যবসায়ী সাদমান মাহমুদ সানি, রহিম আলী, গিয়াস উদ্দিন ও কামরুল হাসান শাওনের উদ্যোগে রোববার দুপুর থেকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাতগাঁও, বেঁদেপল্লীসহ আশপাশ এলাকার সাড়ে ৩ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। দুপর থেকে সন্ধ্যে পর্যন্ত পানিবন্দি মানুষের বাড়ি-বাড়ি গিয়ে প্যাকেটজাত শুকনো খাদ্য সামগ্রি বিতরণ করেন তারা। খাদ্য সামগ্রি প্যাকেটজাত ও বিতরণকালে নিজাম উদ্দিন, মুরছালিন মিয়া, আজম মিয়া, আমির আলী, আলাল মিয়া, মতি মিয়া, তারেক আহমদ, রমি মিয়া, রিয়াজ উদ্দিন, মুরাদ আহমদ, অমিত হাসান, সাকিল আহমদ, সালমান আহমদ, মানিক আচার্য্য, সাগর দাস, দিলিপ দাস, মলয় দাস, রাজন দাস, সুব্রত দাস, টিট দাসু, এসএইচ শান্ত, শেহরান মিয়া, সায়েদ মিয়া, রুমেল আহমদ, রায়হান আহমদ, হাসান মিয়া, ইয়ামিন আহমদ, আরাফাত আহমদ, অলিদ মিয়া, মীর রিফতি, মীর অলিদ, শরীফ আহমদ, হোসাইন আহমদ, মতিন মিয়া, সাব্বির আহমদ, ফারহান মিয়া, নাছির উদ্দিন, নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]