ছাতক প্রতিনিধি
ছাতকে ইমারজেন্সি রেসপন্স ফর দি ফ্লাশ ফ্লাড এ্যাফেক্টেড পপুলেশন অব নর্থ-ইস্ট এরিয়াস অব বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজার ব্যক্তিগত কার্যালয় থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তালিকাভুক্ত ২৯৫টি পরিবারের মাঝে ৪ হাজার ৫শ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রোগ্রাম কো-অর্ডিনেটর আশিকুর রহমান ও প্রকল্প ম্যানেজার নুরুজ্জামান, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউপি সদস্য আসাদ মিয়া, আব্দুর রশিদ, সদস্যা সফিজা বেগম, সুলতানা মাহমুদ, ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন, হাসনা হেনা বেগম সহ উপকারভোগি লোকজন উপস্থিত ছিলেন। অক্সফ্যাম ইন বাংলাদেশের আর্থিক সহায়তায় ও এফ্যারটস ফর রুরাল এভ্যান্সমেন ইরা-এর বাস্তবায়নে এর আগেও ছাতক সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩১০ পরিবারে মাঝে ৪ হাজার ৫শ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। চলতি মাসে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্থ আরো ২৯৫টি পরিবারে মাঝে সমপরিমান নগদ অর্থ বিতরণ করা হবে বলেও জানিয়েছেন, ইরা’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশিকুর রহমান। অর্থ সহায়তার পাশাপাশি এসব পরিবারের মাঝে হাইজিন সামগ্রীও বিতরণ করা হবে।