- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বন্যা দুর্গতদের মধ্যে মসজিদ কাউন্সিলের ত্রাণ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ ও বৈশাকান্দি গ্রামের বন্যা দুর্গতদের মাঝে মসজিদ কাউন্সিল মানিকগঞ্জের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সৈদাবাদ প্রাইমারী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ত্রাণ বিতরণ কার্যক্রমের কো-অর্ডিনেটর ও জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান।
ছাতকÑদোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. রেজাউল করিম তালুকদার, ছাতক ইসলামিক সোসাইটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ¬ায়ার্স গ্রুপের সাবেক অফিস সেক্রেটারী ইলিয়াছ আলী, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী রুস্তম আলী, এলাইছ মিয়া বতু, হাসান আহমদ, মাওলানা সামসুর রহমান, জহুর আলী, ছাত্রনেতা তফাজ্জল হোসেন, জুবেদ আলম, রায়হান মাহমুদ, আব্দুর রহিম, নাঈম উদ্দিন, মাহমুদুল হাসান ফাহিম প্রমুখ।
অনুষ্ঠানে বন্যা দুর্গত ২৫০টি পরিবারের মাঝে ১৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম লাচ্ছি ও ১ লিটার করে সোয়াবিন তেল প্রদান করা হয়।

  • [১]