ছাতক প্রতিনিধি
ছাতকে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানমালার মধ্যে র্যালি ও আলোচনা সভা। বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ছাতক সরকারী ডিগ্রি কলেজ মাঠে সমবেত হয়স্কুল—কলেজের শিক্ষক—শিক্ষার্থী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের তরুণ তরুণীরা। আয়োজনের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ১৪২৯ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক র্যালি। ছাতক সরকারী ডিগ্রি করেজের আয়োজন ছিল র্যালির প্রধান আকর্ষন। এ ছাড়া ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, সরকারী টেকনিকেল স্কুল এন্ড কলেজ, এসপিপিএম উচ্চ বিদ্যালয় ও কনকচাঁপা খেলাঘর আসনের আয়োজন ছিল চোখে পড়ার মতো। বর্ণাঢ্য র্যালিতে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা। বাংলার বধূ, কৃষান—কৃষানী, মুক্তিযুদ্ধ, পালকীতে নববধূ, জেলে, কামার—কুমার সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থী ও সাংস্কৃকিত কর্মীরা র্যালিতে অংশ নেন। ছাতক সরকারী ডিগ্রি কলেজ মাঠ থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাস, অধ্যাপক বাকের হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ জয় দেব, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, শিক্ষক তমাল পোদ্দার, অজয় কৃষ্ণ পাল, বঙ্কিম আচার্য্য, দুলান তরফদার, প্রনব দাস মিটু প্রমুখ।