ছাতক প্রতিনিধি
ছাতকে বসত ঘর থেকে ১৫গ্রাম ওজনের গাঁজা জব্দ করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের নবীজ মিয়ার বসতঘর থেকে এসব গাঁজা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই সিদ্দেক অভিযান চালিয়ে নবীজের ঘর থেকে ১৫ গ্রাম গাঁজা জব্দ করেন। এসময় নবীজ কাগজ দিয়ে মুরে ছোট-ছোট পুইড়া তৈরি করছিল বিক্রি করার জন্য। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে গাঁজা বিক্রেতা নবীজ পালিয়ে যায়। নবীজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।