ছাতক প্রতিনিধি
ছাতকে অতিরিক্ত রয়েলিটি ও টোল আদায়ের প্রতিবাদে চেলা নদী ও মরা চেলা নদী বালুমহাল থেকে বালু উত্তোলনকারী শ্রমিক ও ক্ষুদ্র বালু ব্যবসায়িদের এক প্রতিবাদ সভা বৃহস্পতিবার বিকেলে শহরের সুরমা মার্কেটে অুনুষ্ঠিত হয়েছে।
ছাতক বাজার একতা বালু উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ঘাম ঝরানো উপার্জন দিয়ে শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়িরা তাদের সংসার চারাচ্ছেন। রয়েলিটি ও টোল আদায়ের নামে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা চলছে। মহালদারগণ অধিক মুনাফার জন্য শ্রমিকদের উপর ইচ্ছে মতো রয়েলিটি ধার্য করেছে। ফলে উপার্জিত অর্থের সিংহভাগই রয়েলিটি ও টোল দিয়ে প্রায় শূন্য হাতে ফিরতে হবে শ্রমিকদের।
বক্তারা শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়িদের কাছ থেকে আলোচনা করে সহনশীল পরিমাণে রয়েলিটি আদায়ের দাবি জানান। সমিতির সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য সমছু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা ভুপতি রঞ্জন রায় তনু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক সুদীপ কর, কার্যকরী সদস্য আবুল কালাম, নিরু বর্ধন, হানিফ আলী, সিরাজ মিয়া, জহিরুল ইসলাম, বাবলু হোসেন সায়েদ, আমির হোসেন, জয়নাল মিয়া, দিলোয়ার হোসেন, রহিম উদ্দিন, মামুন মিয়া, মখলিছ মিয়া, বাবুল মিয়া, আব্দুস ছালাম, সমশের আলী, আব্দুস ছাত্তার, ছমরু মিয়া, শুকুর মিয়া, সোয়েব আহমদ, আব্দুর রশিদ, স্বপন মিয়া প্রমুখ।
জানা যায়, গত বছর এ বালুর মহাল প্রায় ৭০লক্ষ টাকায় লিজ প্রদান করা হলেও চলতি মৌসুমে প্রায় এক কোটি ৪০লক্ষ টাকায় লিজ গ্রহণ করা হয়। পরবর্তিতে সাব লিজ দেয়া হলে এর পরিমাণ এক কোট ৭০লক্ষ টাকায় উন্নিত হয়। বর্ধিত এ অর্থ রয়েলিটির মাধ্যমে এখন বালু উত্তোলনকারী শ্রমিক, ক্ষুদ্র বালু ব্যবসায়ি, নৌকা মালিক ও নৌকা শ্রমিকদের উপর চাপানোর চেষ্টা চলছে। এ ছাড়া ছাতক, কোম্পানীগঞ্জ ও দোয়ারা এলাকায় ৩ বার পৃথক টেক্স দিতে হচ্ছে তাদের। ফলে তাদের কষ্টার্জিত উপার্জনের উপর অসহনশীল চাপ সৃষ্টি হয়েছে।