ছাতক প্রতিনিধি
ছাতকে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসুচির আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী উন্নয়ন মহিলা সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রখেন, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান।