- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বাল্য বিয়ের ফাঁদে এক স্কুল ছাত্রী

ছাতক প্রতিনিধি
ছাতকে বাল্য বিয়ের ফাঁদে পড়েছে এক স্কুল ছাত্রী। আগামী ৫জুন রবিবার বিয়ের দিন তারিখ ধার্য করেছে তার পরিবার। বিয়ে বিশ্বনাথের লামাকাজী আল নুর কমিউনিটি সেন্টারে হবে মর্মে বিয়ের নিমন্ত্রণ পত্রও বিতরণ করা হয়েছে। ওই ছাত্রী উত্তর খুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের অধিবাসী ও এলঙ্গি মডেল হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। স্কুল ছাত্রীর বাল্য বিবাহের খবরে এলাকায় চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।
জানা যায়, বিশ্বনাথের খাজাঞ্চিগাঁও গ্রামের মৃত আবুল হোসেন খানের পুত্র রুহুল আমিন খানের সাথে ১০ শ্রেণীর এ ছাত্রীর   
বিয়ে ঠিক করা হয় উভয় পরিবারের মতামতের ভিত্তিতে। কিন্তু মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় এলাকার একটি সচেতন মহল। বিষয়টি প্রশাসনসহ উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হলেও কনের পিতা বিয়ে দেয়ার পক্ষে অটল রয়েছেন। বিষয়টি অবগত হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান ছাত্রীর জন্ম তারিখ জানতে চাইলে এলঙ্গি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক তার জন্ম তারিখসহ কাগজপত্র মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান জানান, জন্ম সনদের একটি কাগজ পেয়েছি। জন্ম ও শিক্ষা সনদ অনুযায়ী মেয়েটির জন্মতারিখ ১৯৯৮ইং সালের ২৫অক্টোবর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, ফারজানা বেগম তার বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।
সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান জানান, বাল্য বিবাহ প্রতিরোধে আইনী সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এ ব্যাপারে ছাত্রীর প্রাথমিক সমাপনী, জেএসসি ও নবম শ্রেণীর রেজিষ্ট্রেশনে তার বয়স যাচাই করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছেন।

  • [১]