- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বাল্য বিয়ে পণ্ড

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা-চানপুর গ্রামের এক কিশোরী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপে আয়োজিত বাল্যবিয়ে পন্ড হয়ে যায়। জানা যায়, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করতো সে। দারিদ্রতার কারণে তার লেখাপড়া আর এগিয়ে  নিতে পারেনি তার পরিবার। বুধবার একই গ্রামের এক ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা   মোহাম্মদ নাছির উল্লাহ খান বিয়ে বন্ধ করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন। স্থানীয় ইউপি সদস্য রফিক মিয়ার সহায়তায় পুলিশ বাল্য বিয়েটি পন্ড করে দেন।

  • [১]