- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বাস চাপায় শিশুর মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় মাছুম আহমদ (১২) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-সুহিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছুম আহমদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁ ইউনিয়নের গোয়ারপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র। বুধবার দুপুরে মায়ের হাত ধরে সড়কের পাশ দিয়ে হাঁটছিল মাছুম আহমদ। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস (সিলেট ব-৪২১৭) সুহিতপুর এলাকায় মাছুমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেছে, তবে চালক পলাতক রয়েছে।

  • [১]