- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

ছাতক প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাতক উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ উদ্যোগে ছাতক শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারি শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য সামছুর রহমান শামছু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি লায়েক শাহ, ছাতক সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম আহবাব, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান এমরান, বিএনপি নেতা মনির উদ্দিন মেম্বার, আলী হোসেন মানিক, আবুল হোসেন, দিলোয়ার হোসেন, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন রফিক, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, উপজেলা যুবদল নেতা লিজন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাকি বিল্লাহ, পৌর শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, উপজেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রুমান, সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন শাহী, কলেজ ছাত্রদলের সভাপতি হোসাইন আহমদ, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন রানা, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, এমডিএইচ ইমরান প্রমুখ।
সভায় বিএনপি নেতা শফিক মিয়া, সাদ মিয়া, আলী হোসেন, আব্দুল হামিদ, হিরা মিয়া, নোয়াব আলী, আব্দুছ আলী, নজই মিয়া, স্বেচ্ছাসেবকদলের মতিউর রহমান মতি, শ্রমিকদলের লাল মিয়া, যুবদল নেতা মুহিবুর রহমান, কুতুব উদ্দিন, রাসেল মিয়া, মিজানুর রহমান, মীর কামিল, জসিম উদ্দিন, সোয়েব আহমদ, মানিক আহমদ, সুরুজ আলী, আঙ্গুর মিয়া, রাসেল মাহমুদ, ছাত্রদলের সাইফ উদ্দিন, নোমান ইমদাদ কানন, মানিক মিয়া, কুতুব উদ্দিন, জামিল আহমদ, নাসির উদ্দিন, রুবেল মিয়া, আল-আমিন, আব্দুস সহিদ, রাহেল মিয়া, আশিকুর রহমান, ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]