ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ানে পিতা মহসিন আলী মাস্টার (মুছন আলী) ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)।
শনিবার সকাল ৭ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ ব্যক্তিত্ব মহসিন আলী মাস্টার ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের মোগলগাঁও গ্রামের বাসিন্দা। বিকেল ৩ টায় মোগলগাঁও গ্রামের নিজ বাড়িতে মরহুমের যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
যানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, জাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, জাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, জাউয়া ব্যবসায়ী কমিটির সভাপতি কবি আছাদুর রহমান আছাদ, সিলেট মহানগর বিএনপির সদস্য আলী আমজাদ, আনোয়ার হোসেন ময়না, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাইবুর রহমান, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক অলিউর রহমান, বিএনপি নেতা আব্দুল মুক্তাদির আলমগীর, সায়েম আহমদ, অ্যাড আব্দুল আহাদ, রফিকুল ইসলাম, সেলিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমেদ, জেলা যুবদলের সদস্য জামাল উদ্দিন, গাজী মিলটন, এমরান আহমদ ,সুনামগঞ্জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন তালুকদার, সুনামগন্জ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান সুজন, পারভেজ আহমেদ, শাহ কামাল, যুবদল নেতা জসিম উদ্দিন, স্থানীয় কাজী রেজিয়া নূর, মাদ্রাসা সুপার, মাওলানা নুরুজ্জামান মাহমুদ, কফলা জামে মসজিদের ইমাম ও খতিব সিরাজুল ইসলাম, মিসবাহ, আবু খালেদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযায় ইমামতি করেন, মরহুমের স্বজন মাও. এখলাছুর রহমান। জানাযার নামাজ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. মামুনূর রশীদ।