- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বিএনপি নেতার রোগমুক্তি কামনা

ছাতক প্রতিনিধি
ছাতক পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মকবুল আলীর আশু রোগমুক্তি কামনা করেছেন সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। উল্লেখ্য মকবুল আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছেন। তাকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার কলিম উদ্দিন আহমদ মিলন হাসপাতালে গিয়ে মকবুল আলীর চিকিৎসার         
 খোঁজখবর নেন এবং তার শয্যাপাশে দীর্ঘ সময় কাটান। এসময় তাঁর সাথে বিএনপি নেতা শামসুর রহমান বাবুল, এমরান আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]