ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুক্তিরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী বিএনপি নেতা সুলেমান মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার
বিকেল আড়াইটায় মুক্তিরগাঁও জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
জানাযায় যানাজায় মুহাদ্দীস আব্দুল হাই, প্রতিষ্ঠাকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজন মিয়া চৌধুরী, মাও. আছহাব উদ্দিন, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সাবেক চেয়ারম্যান নজরুল হক, সুফি আলম সোহেল, সাহাজুল ইসলাম, পৌর কাউন্সিলর আছাব মিয়া, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, অ্যাড. রেজাউল করিম, সামছ উদ্দিন, আব্দুর রহমান, সাবেক মেম্বার আরশ আলী, আব্দুল মতিন, কাচা মিয়া, উস্তার আলী, কয়েছ আহমদ, আজাদ মিয়া, সাজ্জাদুর রহমান, নুর মিয়া, আলী আকবর, ছৈইল মিয়া, কামরুজ্জামান, নাজমুল হোসেন, আনোয়ার হোসেন, ফজলে রাব্বী জনি, ইউপি সদস্য ফজলু মিয়াসহ রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গ্রাম ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।