ছাতক প্রতিনিধি
ছাতকে বিকাশ এজেন্টের দোকানে চুরি সংঘটিত হয়েছে। বুধবার সকালে শহরের কালীবাড়ি রোডের তানভির টেলিকমে এই চুরি সংঘটিত হয়। চেরেরা নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল নিয়ে যায়। দোকান মালিক জানান, সকালে দোকানের একটি সাটার
খুলে ১ লক্ষ টাকা, বিকাশ একাউন্ট ও ফ্লেক্সি লোড রিজার্ভ করা ১ লাখ ৩০ হাজার টাকাসহ দুটি মোবাইল, গ্রামীণ ফোনের সিম রেজিষ্ট্রেশনের একটি ট্যাবসহ আরো ৫টি মোবাইল ভর্তি একটি ব্যাগ ভেতরে রেখে দোকানের অন্যান্য সাটার খুলছিলেন তিনি। চোরেরা এ সুযোগে ব্যাগটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ছাতক থানায় একটি জিডি করা হয়েছে।