- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বিক্ষোভ মিছিল

ছাতক প্রতিনিধি
মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা-নির্যাতনের প্রতিবাদে ছাতকে খাদিমুল ইসলাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ           সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনেশপুর মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মাও. দ্বীন মোহাম্মদ এবং ফারুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি মাও. শাহীনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাও. ইমাম উদ্দিন, মাও. আকিক হোসেন, মাও. ফজলুর রহমান, মাও. আবু বক্কর, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল।
এছাড়াও বক্তব্য রাখেন, মাও. ফরিদ আহমদ. কাজি মাও. ইয়াহইয়া চৌধুরী, মাও. আক্তার হোসেন, মাও. মুহিবুর রহমান, মাও. আব্দুল কাদির, মাও. আবুল খয়ের, মাও. আজাদ মিয়া, মাও. আব্দুল মছব্বির, মাও. আবুল কালাম, মাও.বদরুল আলম, মাও. হাফিজ নুরে আলম, মাও. মঞ্জুর আলম, মাও. জামিল আহমদ, মাও. জামিলুর রহমান চৌধুরী, মাও. ইসলাম উদ্দিন, মাও.ফখরুল ইসলাম, হাফিজ সিদ্দিক আহমদ, সিরাজুল ইসলাম, শওকত আহমদ প্রমূখ।

  • [১]