ছাতক প্রতিনিধি
ছাতকে বিদ্যুতের গ্রাহক সেবাকে আরো একধাপ এগিয়ে নিতে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে আরো সাশ্রয়ী ও যতœবান হওয়ার জন্যই সরকার প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও তার বাসভবনে প্রি-পেইড মিটার স্থাপন করে এখানে বিদ্যুতের গ্রাহক পরিসেবায় নতুন ধারার সূচনা করা হয়। সকালে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধনী আনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণী অঞ্চলের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস, ছাতকের সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, ছাতক থানার ওসি আতিকুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাতকের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল হক, ইউআরসির ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, বিদ্যুতের সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপ সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, মাও. নুরুল হক, মাওলানা ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।