- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা প্রধানের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে হামিদিয়া হাবিবিয়া গড়গাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাছুম বিল্লাহ মৃত্যুবরণ করেছেন। বৃহষ্পতিবার মাদ্রাসা ভবনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। হাফিজ মাসুম বিল্লাহর গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। ঈদের ছুটি শেষে বুধবার তিনি প্রতিষ্ঠানে যোগদান করেন। বৃহষ্পতিবার মাদ্রাসা ভবনের ছাদ পরিষ্কার করার জন্য ছাদে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। বিকেলে মাদ্রাসা মাঠে তাঁর যানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, বিএনপির কেন্দ্রিয় নেতা আশিকুর রহমান, ওসি আতিকুর রহমান, জেলা তালামীযের সভাপতি হাফিজ রফিকুল ইসলামসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। যানাজা শেষে লাশ নরসিংদীতে নিয়ে রাতেই দাফন সম্পন্ন করা হয়।

  • [১]